বিশ্বসাহিত্য কেন্দ্র অনলাইন বইপড়া কর্মসূচি
  • স্বপন মুখোপাধ্যায়

  • বই সংখ্যা: 1

আমার পিতৃদেব স্বর্গীয় অক্ষয় কুমার মুখোপাধ্যায় হলেন আমার পিতামহ ডাক্তার নরেন্দ্র কুমার মুখোপাধ্যায়ের ও পিতামহী নিভাননী দেবীর মেজ ছেলে। আমার পিতার জন্ম হয় ১৯০০ খ্রিস্টাব্দের মাঘী পূর্ণিমার দিন ঢাকা শহরে। আমার পিতা বহুবিধ গুনের অধিকারী ছিলেন। ঢাকার সরকারি পোগোস স্কুল থেকে ১৯১৭ সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত ম্যাট্রিক পরীক্ষায় দশটা বিষয়েই প্রথম স্থান অর্জন করে দশটা সোনার মেডেল অর্জন করে সসম্মানে উত্তীর্ণ হন। তারপর হুগলী জেলার চুঁচুড়ার মহসীন কলেজের আই.এস.সি.-তে ভর্তি হয়ে দু'বছর পর অর্থাত্‍ ১৯১৯ সালে কলিকাতা বিশ্ববিদ্যালয়ের আই.এস.সি. পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেন। এই পরীক্ষায় তাঁর নম্বর ছিল অঙ্কে ২০০-এর মধ্যে ২০০, রসায়নে ২০০-এর মধ্যে ১৯৫, পদার্থ বিদ্যায় ২০০-এর মধ্যে ১৮৭ এবং ইংরাজিতে ৮৬%। আই.এস.সি. পাশ করার পর কলকাতার সরকারি প্রেসিডেন্সি কলেজে ভর্তি হন বি. এ. ক্লাসে। ওনার পাঠ্য বিষয় ছিল ইংরাজি অনার্স ও অঙ্ক এবং অর্থনীতি।

বইসমূহ



সর্বমোট অ্যাপ ডাউনলোড
২৮২০৯
মোট নিবন্ধনকৃত ব্যবহারকারী
৩৩৮৯৬
সর্বমোট ডাউনলোড
২০০২৯৪৮
সর্বমোট ভিজিটর
১৫৬৪৭৯২